Chrome এক্সটেনশন, বিনা পয়সায়
বাংলায় বলুন, বাংলায় লেখা হোক।
যেকোনো ওয়েবসাইটের লেখার বক্সে মাইক চাপুন, বাংলায় বলুন। লেখা বসে যাবে সেখানেই।
- বিনা পয়সায়
- অ্যাকাউন্ট লাগে না
- কম্পিউটারের Chrome এ
এটা অ্যানিমেশন, স্ক্রিন রেকর্ডিং না। উক্তির যে কাজগুলো দেখানো হয়েছে সেগুলো সত্যি আছে, তবে আসল ব্যবহারে লেখা হুবহু এমন না-ও আসতে পারে।
ভিডিওতে যা বলা হয়েছে, লেখায়
কিছু কথা থাকে, যা কাউকে বলতে ইচ্ছে করে। লিখে জানাতে ইচ্ছে করে।
অথচ লিখতে বসলেই, কেমন যেন আটকে যায়।
মনের ভাষা তো বাংলা। কিন্তু কম্পিউটারে লিখতে গেলেই কিবোর্ড, বানান, বাংলিশ, সব মিলিয়ে লেখা শুরুর আগেই ক্লান্তি চলে আসে।
এই ছোট্ট সমস্যা থেকেই, নিজের দরকারে আর শখের বশে, তৈরি হলো একটা ছোট্ট জিনিস।
উক্তি।
লেখার বক্সে ক্লিক করুন। পাশে আসে উক্তির মাইক। চাপুন, আর বাংলায় বলুন।
কথাগুলো আগে ছোট্ট একটা প্যানেলে ভেসে ওঠে, তারপর উড়ে গিয়ে বসে যায় বক্সে।
যতিচিহ্নও মুখে। দাঁড়ি চিহ্ন। প্রশ্নবোধক। কমা চিহ্ন। নতুন লাইন।
বাংলিশে লিখে ফেলেছেন? অ বাটন চাপুন, বাংলা। দরকার হলে EN, ইংরেজি। দুটোই হয় আপনার কম্পিউটারেই।
উক্তি ভুলও করে। একটা শব্দ হাতে ঠিক করে দিলে, উক্তি জিজ্ঞেস করে মনে রাখবে কিনা। পরেরবার, নিজেই ঠিক লেখে।
তবে উক্তি নিখুঁত না, সব জায়গায় কাজও করে না।
টানা অনেকক্ষণ বললে মাঝে থেমে যায়, তখন মাইক আবার চালু করতে হয়।
মুখে বলতে ইন্টারনেট লাগে। চলে শুধু কম্পিউটারের Chrome এ, ফোনে না।
বাংলিশে শ আর স আলাদা হয় না, তাই বানান ভুল আসে। আর কিছু সাইটের বক্স বাইরের লেখা নেয় না।
কথা চেনার কাজটা Google এর। তাই শুধু মাইক লাল থাকার সময়, আপনার কথার অডিও যায় Google এর কাছে।
পাসওয়ার্ড, ওটিপি আর পিনের ঘরে উক্তির মাইক আসেই না।
কোনো কোম্পানি না, বিজ্ঞাপন না, অ্যাকাউন্টও লাগে না। বিনা পয়সায়, ওপেন সোর্স।
আর সেই আটকে থাকা কথাটা? এবার লেখা হলো।
উক্তি। বাংলায় বলুন, বাংলায় লেখা হোক।
ইনস্টল করার আগেই
নিজে লিখে দেখুন
ইংরেজি অক্ষরে বাংলা লিখুন, যেমন সবসময় লেখেন। নিচে সাথে সাথে বাংলা হয়ে যাবে।
লেখা শুরু করলে বানান মেলানোর জন্য শব্দের তালিকা (৫৪৫ KB) আনা হবে।
এটা উক্তির আসল কোড, আপনার ব্রাউজারেই চলছে। আপনি যা লেখেন তা কোথাও যায় না। সবসময় নিখুঁত হয় না: রোমান অক্ষরে শ আর স, থ আর ঠ আলাদা করা যায় না। এক্সটেনশনে ভুল শব্দ একবার ঠিক করলে উক্তি মনে রাখে।
বাংলা বর্ণমালা
পঞ্চাশটা অক্ষর, একটা ভাষা
এগারোটা স্বরবর্ণ, উনচল্লিশটা ব্যঞ্জনবর্ণ। যেকোনো অক্ষরে চাপুন, দেখুন কোন শব্দে সে থাকে।
অজগর
শুরুতে
অ এর আলাদা চিহ্ন নেই, প্রতিটা ব্যঞ্জনে সে নিজেই থাকে।
স্বরবর্ণ ১১
ব্যঞ্জনবর্ণ ৩৯
যেভাবে কাজ করে
তিন ধাপ, তারপর লেখা
-
যেকোনো সাইটের যেকোনো লেখার বক্স: চ্যাট, ইমেইল, সার্চ, AI এর প্রম্পট।
-
বক্সের পাশে উক্তির কন্ট্রোল আসে। মাইক লাল হলে উক্তি শুনছে।
-
কথাগুলো বাংলা অক্ষরে বক্সেই বসে যায়, একটার পর একটা। থামাতে আবার চাপুন।
যা যা পারে
একটা কাজ, আর তার চারপাশের সব
নানি এক ঘণ্টা গল্প বলতে পারেন, কিন্তু একটা বাক্যও টাইপ করতে পারেন না। উক্তি সেই ফাঁকটুকু বন্ধ করে।
-
মুখে বলুন
যেকোনো বক্সে মাইক চাপুন, বাংলায় বলুন। লেখা বসবে কার্সর যেখানে।
-
বাংলিশ থেকে বাংলা
ইংরেজি অক্ষরে লিখে অ চাপুন।
-
এক চাপে ইংরেজি
অনুবাদ হয় আপনার কম্পিউটারেই।
-
মুখে বলা যতিচিহ্ন
দাঁড়ি, প্রশ্নবোধক, নতুন লাইন।
-
ভুল একবার ঠিক করলে শিখে নেয়
পরেরবার নিজেই ঠিক লেখে।
-
যেকোনো সাইটে
যেখানে লেখার বক্স, সেখানেই।
- ৪,৫১,৩৪৮
- বাংলা শব্দ দিয়ে বানান মেলায়
- ২
- অনুমতি, এর বেশি না
- ০
- সার্ভার, কিছুই কোথাও যায় না
- ১৩৮
- Chrome ভার্সন বা নতুন
কোথায় কাজে লাগে
যেখানে লেখার বক্স, সেখানেই উক্তি
আলাদা কোনো অ্যাপ খুলতে হয় না। যে সাইটে লিখছেন, মাইক আসে সেখানেই।
-
AI এর প্রম্পট
ChatGPT, Claude এর মতো বক্সে বাংলায় প্রশ্ন করুন।
-
ইমেইল আর দরখাস্ত
লম্বা চিঠি বলে যান, নতুন লাইন আর দাঁড়িও মুখে।
-
পোস্ট আর কমেন্ট
আত্মীয়দের মেসেজ, বন্ধুর পোস্টে কমেন্ট।
-
সার্চ আর ফর্ম
সার্চ বার, অনলাইন ফর্ম, যেকোনো লেখার ঘর।
কিছু সাইটের এডিটর বাইরে থেকে আসা লেখা রাখে না। তখন উক্তি জানিয়ে দেয়, আপনার লেখা নষ্ট করে না।
কাদের জন্য
-
যাঁরা বাংলা টাইপ করেন না
বলতে পারলেই লিখতে পারবেন।
-
বাবা মা, নানা নানি
কিবোর্ডে অক্ষর না খুঁজে, মুখে বলে মেসেজ।
-
শিক্ষার্থী
নোট, অ্যাসাইনমেন্টের খসড়া, AI কে প্রশ্ন।
-
শিক্ষক
নোটিশ আর প্রশ্নপত্রের খসড়া।
-
লেখক আর কনটেন্ট নির্মাতা
ভাবনা যেভাবে আসে, সেভাবেই বলে রাখুন।
-
অফিসের কাজে
বাংলায় লিখুন, দরকার হলে এক চাপে ইংরেজি।
আপনার কথা কোথায় যায়
সোজা কথায়
কোনটা কোথায় যায়
মুখে বলা লেখা
- আপনার মাইক
- Chrome হয়ে Google
- আপনার বক্স
কথা চেনার জন্য অডিও যায় Google এর কাছে।
বাংলিশ আর অনুবাদ
- আপনার বক্স
- আপনার কম্পিউটার
- আপনার বক্স
কম্পিউটারের বাইরে যায় না।
-
কথা যায় Google এর কাছে
কথা চেনার কাজটা Chrome এর, অডিও যায় Google এ। মাইক লাল থাকলেই শুধু শোনে।
-
অনুবাদ কম্পিউটারেই
অনুবাদ আর বাংলিশ থেকে বাংলা বাইরে যায় না।
-
কোনো সার্ভার নেই
অ্যাকাউন্ট নেই, অ্যানালিটিক্স নেই। উক্তির কোড কিছু পাঠায় না।
-
পাসওয়ার্ডে আসে না
পাসওয়ার্ড, ওটিপি, পিন আর কার্ডের ঘর এড়িয়ে চলে।
-
Chrome সতর্ক করবে
লেখা থাকবে
Read and change all your data on all websites
। সব সাইটের বক্সে মাইক আনতে এটুকু লাগে। উক্তি পড়ে শুধু আপনি যে বক্সে বলছেন। -
শুধু কম্পিউটারে
Chrome ১৩৮ বা নতুন। ফোনে চলে না।
-
লম্বা কথায় থামতে পারে
Google এর ফ্রি সার্ভিসের সীমা আছে। মাইক বন্ধ করে আবার চালু করলেই ঠিক।
-
বাংলিশ নিখুঁত না
শ আর স আলাদা করা যায় না। ভুল ঠিক করলে উক্তি শিখে নেয়।
প্রশ্ন আর উত্তর
লোকে যা জানতে চায়
সব প্রশ্ন আর উত্তর →সত্যিই বিনা পয়সায়?
হ্যাঁ, পুরোপুরি। অ্যাকাউন্ট নেই, বিজ্ঞাপন নেই। কথা চেনা আর অনুবাদ Chrome নিজেই করে, উক্তির কোনো সার্ভার নেই, তাই চালাতে খরচও নেই।
ফোনে চলে?
না। শুধু কম্পিউটারের Chrome এ, ভার্সন ১৩৮ বা নতুন।
উক্তি কি সবসময় শুনছে?
না। মাইক চাপার পর যতক্ষণ বোতাম লাল, শুধু ততক্ষণ। থামালে, Esc চাপলে বা ট্যাব বন্ধ করলে শোনা বন্ধ।
ইন্টারনেট ছাড়া চলে?
মুখে বলা চলে না, কারণ কথা চেনা হয় Google এর সার্ভারে। বাংলিশ থেকে বাংলা আর ইংরেজি অনুবাদ চলে।
কতটা নির্ভুল?
পরিষ্কার, সাধারণ কথায় ভালো, চুপচাপ ঘরে আরও ভালো। বাংলিশ নিখুঁত না। যে শব্দ বারবার ভুল আসে, একবার ঠিক করে দিলে উক্তি শিখে নেয়।
সমস্যা হলে কোথায় জানাব?
GitHub এ একটা issue খুলুন। GitHub অ্যাকাউন্ট না থাকলে উক্তির ফেসবুক পেজে মেসেজ দিন। সাধারণ সমস্যার সমাধান লেখা আছে সমস্যা ও সমাধান পাতায়। GitHub issues · ফেসবুক পেজ · সমস্যা ও সমাধান
বাংলায় প্রকাশ হোক আরও সহজ।
প্রতিদিনের লেখালেখিতে বাংলা হোক স্বাভাবিক। বিনা পয়সায়, অ্যাকাউন্ট ছাড়া।