উক্তি ইনস্টল করুন
আগে কখনো Chrome এ কিছু যোগ না করে থাকলেও চিন্তা নেই। পাঁচ মিনিটের কাজ, প্রতিটা ধাপ নিচে লেখা।
যা লাগবে
- একটা কম্পিউটার বা ল্যাপটপ (Windows, Mac বা Linux)। ফোনে উক্তি চলে না।
- Google Chrome, ভার্সন ১৩৮ বা নতুন। দেখতে Chrome এর ঠিকানার ঘরে লিখুন
chrome://settings/helpআর এন্টার চাপুন। পুরনো হলে Chrome নিজেই আপডেট করে দেবে, শেষে Relaunch চাপুন। - একটা মাইক্রোফোন। ল্যাপটপে সাধারণত থাকেই।
- ইন্টারনেট।
ইনস্টলের আগে একটা কথা
উক্তি Chrome Web Store এ এলে Chrome একটা সতর্কবার্তা দেখাবে, ইংরেজিতে: “Read and change all your data on all websites”। মানে, উক্তি সব ওয়েবসাইটে আপনার সব ডেটা পড়তে ও বদলাতে পারবে।
কথাটা সত্যি, আর এর কারণ আছে। যেকোনো সাইটের যেকোনো বক্সে মাইক আনতে হলে উক্তির একটা ছোট অংশকে সব পেজে থাকতে হয়। Chrome এই অনুমতিটাকে এই ভাষায় বলে। সব জায়গায় কাজ করার দাম এটাই। উক্তি আসলে পড়ে শুধু সেই বক্সের লেখা যেখানে আপনি বলছেন বা এর কোনো বাটনে চাপছেন, আর যা পড়ে তা কোথাও পাঠায় না। পুরোটা গোপনীয়তা নীতিতে।
Chrome Web Store থেকে
উক্তি এখনো Chrome Web Store এ আসেনি। এলে এখানে এক চাপে ইনস্টলের বাটন থাকবে। ততদিন নিচের নিয়মে ইনস্টল করুন। একটু বেশি ধাপ, কিন্তু উক্তি একই।
ফাইল থেকে ইনস্টল, ধাপে ধাপে
১. ফাইলটা নামান
উক্তির ডাউনলোড পেজে যান। Assets এর নিচে ukti- দিয়ে শুরু, .zip এ শেষ হওয়া ফাইলটায় চাপুন। ফাইলটা আপনার Downloads ফোল্ডারে নামবে।
২. ফাইলটা খুলুন, আর ফোল্ডারটা স্থায়ী জায়গায় রাখুন
- Windows: ফাইলের ওপর মাউসের ডান বাটন চাপুন, Extract All, তারপর Extract।
- Mac: ফাইলে দুইবার চাপুন।
একটা ফোল্ডার তৈরি হবে। এই ফোল্ডারটা এমন জায়গায় সরিয়ে রাখুন যেখান থেকে মুছবেন না, যেমন Documents।
ফোল্ডারটা মুছবেন না, সরাবেনও না। Chrome উক্তিকে চালায় এই ফোল্ডার থেকেই। মুছে ফেললে উক্তি বন্ধ হয়ে যাবে। অন্য জায়গায় সরালে Chrome এটাকে নতুন এক্সটেনশন ভাববে, আর আপনার সেটিং আর শব্দের তালিকা হারিয়ে যাবে।
৩. Chrome এর এক্সটেনশন পেজ খুলুন
Chrome এর ঠিকানার ঘরে লিখুন chrome://extensions আর এন্টার চাপুন।
৪. Developer mode চালু করুন
পেজের ডানে ওপরে Developer mode নামে একটা সুইচ আছে। চালু করুন। এতে নতুন কয়েকটা বাটন আসবে। নাম শুনে ভয় পাবেন না, এটা শুধু ফোল্ডার থেকে এক্সটেনশন বসানোর অনুমতি।
৫. Load unpacked
বাঁয়ে ওপরে Load unpacked চাপুন। যে ফোল্ডারটা রেখেছিলেন সেটা বাছুন। ফোল্ডারের ভেতরে manifest.json নামে একটা ফাইল থাকতে হবে। না থাকলে এক ধাপ ভেতরের ফোল্ডারটা বাছুন। তারপর Select Folder।
উক্তি তালিকায় চলে আসবে, আর সাথে সাথে উক্তির সেটআপ পেজ খুলবে।
৬. সেটআপ শেষ করুন
সেটআপ পেজে মাইক্রোফোনের অনুমতি দিন আর দুইটা ভাষা প্যাক নামান। দুই-তিন মিনিট লাগে। বিস্তারিত প্রথমবার সেটআপ পাতায়।
৭. উক্তির আইকন টুলবারে রাখুন
Chrome এর টুলবারে ধাঁধার টুকরোর মতো আইকনে (Extensions) চাপুন, উক্তির পাশের পিনে চাপুন। এখান থেকেই সব সেটিং।
৮. খোলা ট্যাবগুলো রিফ্রেশ করুন
আগে থেকে খোলা ট্যাবে F5 চাপুন। তারপর যেকোনো লেখার বক্সে ক্লিক করে মাইকে চাপুন, আর বাংলায় বলুন।
Chrome মাঝে মাঝে সতর্ক করলে
Developer mode চালু থাকলে Windows এ Chrome কখনো কখনো চালু হওয়ার সময় জানতে চায় developer mode এর এক্সটেনশন বন্ধ করবে কিনা। উক্তি রাখতে চাইলে বন্ধ করবেন না, বার্তাটা বন্ধ করে দিন। এই বার্তাটা Web Store থেকে ইনস্টল করলে আর আসবে না।
নতুন ভার্সন এলে
- ডাউনলোড পেজ থেকে নতুন zip নামান আর খুলুন।
- পুরনো ফোল্ডারের ভেতরের সব কিছু নতুন ফোল্ডারের জিনিস দিয়ে বদলে দিন। ফোল্ডারটা একই জায়গায় রাখুন।
chrome://extensionsএ উক্তির নিচে গোল তীরের Reload বাটনে চাপুন।
ফোল্ডার একই জায়গায় থাকলে আপনার সেটিং আর শব্দের তালিকা থেকে যায়।
উক্তি সরাতে চাইলে
chrome://extensions এ উক্তির নিচে Remove। তারপর ফোল্ডারটা মুছে দিতে পারেন। শব্দের তালিকা রাখতে চাইলে আগে ফাইলে রেখে দিন।
আটকে গেলে
সমস্যা ও সমাধান দেখুন, বা GitHub এ লিখুন।