উক্তির গোপনীয়তা নীতি

উক্তি, যেকোনো লেখার বক্সে বাংলায় বলে লেখার Chrome এক্সটেনশন। শেষ হালনাগাদ ৩ নভেম্বর ২০২৬।

সংক্ষেপে

  • আপনার কণ্ঠ Google এর কাছে যায়। উক্তি Chrome এর নিজস্ব কথা চেনার ব্যবস্থা ব্যবহার করে, আর Chrome অডিওটা Google এর সার্ভারে পাঠিয়ে লেখায় বদলায়। Chrome এর ফ্রি কথা চেনা এভাবেই কাজ করে, এটা উক্তি আলাদা করে যোগ করেনি।
  • অনুবাদ আর বাংলিশ থেকে বাংলা, দুটোই আপনার কম্পিউটারেই হয়।
  • উক্তির কোনো সার্ভার নাই, কোনো অ্যানালিটিক্স নাই, অ্যাকাউন্ট নাই, বিজ্ঞাপন নাই। উক্তির নিজের কোড কোথাও কোনো নেটওয়ার্ক অনুরোধ পাঠায় না।
  • উক্তি যা রাখে, আপনার কম্পিউটারেই রাখে: আপনার সেটিং, যে সাইটগুলোতে বন্ধ করেছেন তার তালিকা, আর আপনার নিজের শব্দ ঠিক করার তালিকা।
  • পাসওয়ার্ড আর পেমেন্টের ঘর এড়িয়ে চলে।

যখন আপনি বলেন

মাইকের বাটন যতক্ষণ লাল থাকে, ততক্ষণ মাইক্রোফোন যা শোনে, থামাগুলো সহ, Chrome তা Google এর কথা চেনার সার্ভিসে পাঠায়, আর লেখা ফেরত আসে। বাটনে আবার চাপলে, Escape চাপলে, উক্তি বন্ধ করলে, ট্যাব বন্ধ করলে বা পেজ ছেড়ে গেলে এটা থেমে যায়। Google অডিও দিয়ে কী করে তা Google এর গোপনীয়তা নীতি অনুযায়ী হয়; উক্তি সেটা দেখতে বা বদলাতে পারে না। কোনো কথা Google কে শোনাতে না চাইলে সেটা টাইপ করুন।

উক্তি মাইক্রোফোন আরেকবার খোলে, শুধু আপনার গলার জোর মাপার জন্য, যাতে বাটনটা কণ্ঠের সাথে নড়ে। এই মাপ আপনার কম্পিউটারেই থাকে, কখনো রেকর্ড হয় না, কোথাও যায় না।

উক্তি আপনার কথা জমা রাখে না। পেজে থাকা অবস্থায় কথাগুলো পেজের মেমোরিতে থাকে: যে বক্সে লিখছেন সেখানে, বলার সময় প্রিভিউতে, আর ফেরত নেওয়ার তালিকায় (ওই পেজের শেষ ২০টা বদল)। পেজ বন্ধ করলে সব চলে যায়।

অনুবাদ আর বাংলিশ

অনুবাদ হয় Chrome এর Translator API দিয়ে, যা আপনার কম্পিউটারেই চলে। প্রথমবার সেটআপ পেজ থেকে ভাষা প্যাক নামাতে হয়; সেই ডাউনলোড মডেলটা আপনার কম্পিউটারে আনে, আপনার কোনো লেখা নিয়ে যায় না। প্যাক না থাকলে উক্তি সেটা জানায়, অনলাইনের কোনো অনুবাদ সার্ভিসে যায় না।

বাংলিশ থেকে বাংলা করা হয় এক্সটেনশনের ভেতরের একটা অভিধান আর কিছু নিয়ম দিয়ে।

উক্তি যা রাখে

এসবই Chrome আপনার কম্পিউটারে এক্সটেনশনের স্টোরেজে রাখে, কিছুই কোথাও পাঠানো হয় না।

কীকেন
আপনার সেটিং: আউটপুটের ভাষা, থিম, আকার, সাজানো, জায়গা, কোন বাটন থাকবে, লেখার ভাষা, চালু না বন্ধযাতে কন্ট্রোলটা আপনি যেমন বেছেছেন তেমন থাকে
যে সাইটগুলোতে উক্তি বন্ধ করেছেন তার তালিকা, আর "শুধু বাছাই সাইটে" বেছে থাকলে সেই সাইটগুলোর তালিকাযাতে আপনি যেখানে বলেছেন সেখানে বন্ধ বা চালু থাকে
আপনার শব্দ ঠিক করার তালিকা ("যা শোনে = যা হবে")এগুলো আপনি নিজে লিখেছেন; আপনার কম্পিউটারেই কথার ওপর বসানো হয়
বাটনগুলো কতবার ব্যবহার করেছেন তার সংখ্যা, আর স্বাগত কার্ড দেখেছেন কিনা ও সেটআপ শেষ কিনাযাতে চিনে ফেলার পর লেবেল আর স্বাগত কার্ড আর না আসে

আপনার শব্দ শেখা

উক্তি এইমাত্র যে শব্দ লিখেছে সেটা আপনি ঠিক করে দিলে, উক্তি সেটা মনে রাখতে চায়, যাতে পরেরবার একই ভুল আর না হয়। এটা বোঝার জন্য উক্তি শুধু সেই বক্সটাই দেখে যেখানে এইমাত্র লিখেছে, দুই মিনিটের জন্য, আর মিলিয়ে দেখে যা লিখেছিল তার সাথে। আপনি "হ্যাঁ, মনে রাখো" না চাপলে কিছুই জমা রাখে না। যা মনে রাখে তা আপনার নিজের শব্দ ঠিক করার তালিকাতেই থাকে, আপনার কম্পিউটারে, যেখানে প্রতিটা দেখা, বদলানো আর মোছা যায়: পপআপের "শব্দ" ট্যাবে, আর সেখান থেকে খোলা পুরো তালিকার পেজে। তালিকাটা ফাইলে রেখে অন্য কম্পিউটারে আনতে পারেন; ফাইলটা আপনি যেখানে রাখেন সেখানেই থাকে, উক্তি কোথাও পাঠায় না।

উক্তি কী দেখতে পারে

ইনস্টলের সময় Chrome সতর্ক করে যে উক্তি "সব ওয়েবসাইটে আপনার সব ডেটা পড়তে ও বদলাতে পারে"। Chrome কী অনুমতি দেয় সে হিসেবে কথাটা ঠিক: যেকোনো সাইটের যেকোনো বক্সে কন্ট্রোলটা আসতে হলে এর স্ক্রিপ্ট সব পেজে চালাতে হয়। আসলে যা পড়ে তা খুব অল্প:

  • আপনি যে বক্সে আছেন তার লেখা, যখন সেখানে বলেন বা এর কোনো বাটনে চাপেন;
  • বক্সের ধরন, নাম আর লেবেল, পাসওয়ার্ড আর পেমেন্টের ঘর চিনে সেখান থেকে দূরে থাকার জন্য;
  • বক্সটা পর্দায় কোথায়, কন্ট্রোলটা তার পাশে বসানোর জন্য;
  • সাইটের নাম, "এই সাইটে বন্ধ" সুইচের জন্য।

পেজের আর কিছু পড়া হয় না, আর যা পড়ে তার কিছুই কোথাও পাঠানো হয় না।

পাসওয়ার্ড আর পেমেন্টের ঘর

পাসওয়ার্ড, ওয়ান-টাইম কোড, পিন, কার্ড নম্বর, কার্ডের সিকিউরিটি কোড, বা ফোঁটা দিয়ে ঢাকা ঘরে কন্ট্রোল আসে না, বলাও শুরু হয় না। সাইট ঘরটাকে কীভাবে চিহ্নিত করেছে তা দেখে চেনে। এটা একটা সীমাবদ্ধতাও: কোনো সাইট যদি পাসওয়ার্ডের ঘরকে কোনো চিহ্ন ছাড়াই সাধারণ বক্স হিসেবে বানায়, তাহলে সেটা চেনা যায় না। আবার যে সাধারণ বক্সের লেবেলে পাসওয়ার্ড বা পিনের কথা আছে, সেটাও ইচ্ছা করেই বাদ পড়তে পারে।

সব মুছে ফেলা

chrome://extensions থেকে এক্সটেনশনটা সরিয়ে দিন। উক্তি যা রেখেছিল, Chrome তা সহ মুছে দেয়। শুধু শব্দ ঠিক করার তালিকা মুছতে চাইলে উক্তির পপআপের "শব্দ" ট্যাবের বক্সটা খালি করে দিন।

প্রশ্ন

এটা ফ্রি কেন, অ্যাকাউন্টও লাগে না কেন? কারণ এটা চালাতে কোনো খরচ নাই। ভারী কাজগুলো Chrome করে: কথা চেনা Chrome এর Web Speech সার্ভিস, আর অনুবাদ Chrome এর নিজের কম্পিউটারে চলা অনুবাদক। উক্তির কোনো সার্ভার নাই যার খরচ দিতে হয়, তাই টাকা নেওয়ার কিছু নাই, কিছু সংগ্রহ করারও কারণ নাই।

উক্তি কি সবসময় শোনে? না। শুধু আপনি মাইকের বাটনে চাপার পর, বাটনটা যতক্ষণ লাল।

ইন্টারনেট ছাড়া চলে? কথা চেনা চলে না, কারণ সেটা Google এর সার্ভারে হয়। বাংলিশ থেকে বাংলা আর অনুবাদ চলে।

বদল আর যোগাযোগ

এই নীতি বদলালে ওপরের তারিখও বদলাবে। উক্তি বানিয়েছেন মোঃ রাশেদুল ইসলাম; যোগাযোগ rashadul.me এর মাধ্যমে।